ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

এক লাখ টাকা প্রকৃত মালিককে ফেরত দেন রিকশাচালক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধ:
কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক! ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন আব্দুল গফুর নামের এক রিকশাচালক। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন তিনি। বুধবার (৩১ মে) সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের ২৪ টিউবওয়েল নামক এলাকায় টাকাগুলো কুড়িয়ে পান তিনি। এর আগে সকালে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে টাকার একটি বান্ডিল কুড়িয়ে পান আব্দুল গফুর। টাকা পাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ব্যবস্থা করেন। পরে পুলিশের মাধ্যমে ওই টাকা প্রকৃত মালিক রেজাউলের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আবদুল গফুর গরীব হয়েও তার এমন মানবিক কাজ আসলেই আমাদের জন্য শিক্ষার।
টাকা পেয়ে রেজাউল ইসলাম বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ফেরার পথে রাস্তায় পড়ে যায়৷ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখি টাকাটা আমার পকেটে নাই। তারপর শুনলাম একজন রিকশাচালক টাকাটা পেয়েছেন। আমি এসে কিছু প্রমাণ দিলাম৷ আর আমার টাকা আমাকে ফেরত দেওয়া হলো৷ আমি ভাবতে পারিনি যে টাকাটা ফেরত পাব৷ আমি সেই রিকশাচালক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে রিকশাচালক আব্দুল গফুর বলেন, টাকাটা পাওয়ার পর অনেকে আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছেন৷ কিন্তু আমি কাউকে দেইনি। আমার ইচ্ছে ছিল প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া। আমি সেটা করতে পেরে খুব খুশি।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মামুন বলেন, ওই রিকশাচালক তাৎক্ষণিক আমাদের বিষয়টি জানালে সেখানে যাই। মা এন্টারপ্রাইজের মালিক রেজাউল করিম এ টাকার প্রকৃত মালিক। ব্যাংক থেকে তুলে ব্যবসায়িক কাজে তিনি টাকাটা নিয়ে যাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক!

আপডেট সময় : ০৪:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩