ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চাল-পানি খেয়ে ৮ ধানকাটা শ্রমিক হাসপাতালে ভর্তি, খাবারে বিষক্রিয়ার সন্দেহ এনবিআর-আত্মা প্রাক-বাজেট বৈঠক: তামাক কর বাড়ালে রাজস্ব বাড়বে, কমবে অকাল মৃত্যু ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান রামেকে রোগীর মৃত্যুর পর নার্স ও পুলিশ কনস্টেবলের হাতাহাতি মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড় লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ইতিবাচক- সাংবাদিক কর্মশালায় বক্তারা

ঢাকা অফিসঃ
  • আপডেট সময় : ০৬:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ইতিবাচক- সাংবাদিক কর্মশালায় বক্তারা

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে দেশে দ্রুত বাড়তে থাকা উচ্চ রক্তচাপ ও অন্যান্য অসংক্রামক রোগ। এই পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা প্রয়োজন। রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ২৬ আগস্ট ২০২৫ এ অনুষ্ঠিত “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এই দাবি জানানো হয়। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় কর্মরত ২৬জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, সম্প্রতি অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে সরকারের ৩৫টি মন্ত্রণালয়/বিভাগ একটি ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। উল্লেখ্য, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ। উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলায় দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করা জরুরি এবং এজন্য টেকসই অর্থায়ন প্রয়োজন। নানা প্রতিকূলতা সত্ত্বেও সরকার চলতি ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ কিছুটা বাড়িয়েছে। অসংক্রামক রোগের ক্রমবর্ধমান প্রকোপ বিবেচনায় এই খাতে বরাদ্দ বৃদ্ধির আহবান জানানো হয় কর্মশালায়।

কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর লাইন ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান জানান, “সারাদেশে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপারেশনাল প্ল্যান কার্যকর না থাকায় সাময়িক কিছু অসুবিধা হলেও খুব শীঘ্রই সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকে ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা হবে।”

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্পটলাইটনিউজ২৪ এর সম্পাদক মোর্শেদ নোমান; জিএইচএআই-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম, অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র কনভেনর লিটন হায়দার, কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র পরিচালক মো. শাহেদুল আলম এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ইতিবাচক- সাংবাদিক কর্মশালায় বক্তারা

আপডেট সময় : ০৬:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫