আখ ক্ষেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ!
- আপডেট সময় : ০১:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ৩০৯ বার পড়া হয়েছে

আখ ক্ষেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
আখ ক্ষেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ! নাটোরের নলডাঙ্গায় একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুরদিঘা এলাকার একটি আখ ক্ষেত থেকে ওই অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি মরদেহ আখের জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডির রাজশাহীর ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর অনুসন্ধান করে পরিচয় শনাক্ত করা হবে। গত ১৪ দিন আগে মির্জাপুর দিঘা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে রেজাউল করিম নিখোঁজ হন। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান পাননি। মরদেহটি তাদের কিনা সে বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নবীউর রহমান পিপলু
নাটোর
০৬-১২-২২




















