ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

অবিশ্বাস্য হলেও সত্য, দিনাজপুরে ৬০ টাকা কেজি দরে লিচু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৩৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবিশ্বাস্য হলেও সত্য, দিনাজপুরে ৬০ টাকা কেজি দরে লিচু!

এল এইচ আকাশ, দিনাজপুরঃ
লিচুর জেলা হিসেবে পরিচিত দিনাজপুর। সুস্বাদু লিচুর জন্যও ইতিমধ্যে বেশ খ্যাতিও অর্জন করেছে দিনাজপুর জেলা। সেকারণে লিচুর দামও হয়েছে আকাশচম্বু। যা দিনমুজুর ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তবে এবার সেই দিনাজপুরেই লিচু বিক্রি হচ্ছে কেজি দরে। অবিশ্বাস্য হলেও সত্য লিচুর বাজারে যেখানে ১০০ টি লিচুর দাম ৪০০ থেকে ৫০০ টাকা সেখানে দিনাজপুরে লিচু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের উপশহর ২ ও ৩ নং ব্লকের মাঝামাঝি উপশহর বাজারে ৬০ টাকা কেজি দরে লিচু বিক্রি করতে দেখা যায়। যে লিচু কেজিতে বিক্রি হচ্ছে বোটা ছেড়া বা ঝরা লিচু। তবে বিক্রেতাদের দাবি বোটা ছেড়া হলেও এগুলো ১০০ ভাগ ফ্রেস লিচু।

লিচু বিক্রেতারা জানান, বেশি পাকার কারণে গাছ থেকে লিচু ভাঙ্গার সময় এই লিচুগুলো ছিড়ে পড়ে। তারা সেই বোটা ছেড়া লিচু জাত ভেদে বিভিন্ন দামে কেজিতে বিক্রি করছেন। তারা আরও জানান, ১০০ টি বেদনা লিচুর বাজার মূল্য ১২’শ টাকা, তারা ঝরে পড়া বেদনা লিচু বিক্রি করছেন ১৫০ টাকা কেজি দরে। চায়না থ্রি লিচু বিক্রি করছেন ৮০ টাকা কেজি, যার ১০০ টি লিচুর বাজার মুল্য ৬০০ টাকা। আর বোম্বাই লিচু ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন। বাজারে ১০০ টি বোম্বাই লিচু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা করে।

collected

কেজিতে লিচু বিক্রি করতে আসা কাঁচা মালের ব্যাবসায়ী আব্দুল মজিদ বলেন, তিনি কাঁচা মালের ব্যবসা করেন। এখন চিরিরবন্দর থেকে এই খোলা লিচু কিনে এনে কেজিতে বিক্রি করছেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে ১২ টার মধ্যে ৮০ কেজি লিচু বিক্রি করেন তিনি। তিনি আরও বলেন, কম দাম দিয়ে দামী লিচু কিনতে পেরে স্থানীয় মানুষ অনেক খুশি। প্রতিদিন বোটা ছেড়া লিচু বিক্রি করে যা আয় হচ্ছে তা দিয়ে তার সংসার চলছে বলে বলেন এই লিচু বিক্রেতা।

collected

পাঁচবাড়ী নদীর ওপার থেকে আসা লিচু বিক্রেতা আব্দুল কাদের বলেন, তিনি বাগানের ঝরা লিচু কিনে নিয়ে আসে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে লিচু বিক্রি করছেন। তিনি আরও বলেন, ঝরা ১০০ টি বেদনা লিচু তিনি বিক্রি করছেন ২০০ টাকায়। যা দিনাজপুরের নিউ মার্কেটে বিক্রি হচ্ছে ১০০ টি ১২০০ টাকায়। সহজে সুলভ মুল্যে এসব দামী লিচু পাওয়ায় মানুষ কিনে নিয়ে যাচ্ছে।

ঝরা লিচু বিক্রেতা তাল পুকুরের পরশুনার্থ জানান, তার নিজের লিচুর বাগান আছে। লিচু ভাঙ্গার সময় যে লিচুগুলো ঝরে পরে সেগুলো বিক্রির জন্য তিনি এই বাজারে নিয়ে আসেন। কম দাম হওয়ায় মুনুষ সহজে তা ক্রয় করে নিয়ে যাচ্ছে। তিনি প্রতিদিন ৯০ কেজি করে লিচু নিয়ে আসেন। ৯০ কেজি লিচুই বিক্রি হয়ে যায় বলে জানান পরশুনার্থ।

ওই বাজারে আসা নারী ক্রেতা ফজিলা বেগম বলেন, তিনি বাজার করতে এসে দেখেন ঝরা লিচুগুলো ভালো এবং দাম কম তাই কিনে নিয়ে যাচ্ছেন।

বাজার সূত্রে জানা গেছে, ১ জাহার লিচুর দাম, মাদ্রাজি লিচু ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা, বোম্বাই ৩ হাজার থেকে ৩ হাজার ৮০০ টাকা, বেদেনা ৭ হাজার ৫০০ থেকে ৯ হজার ৫০০ টাকা, চায়না থ্রি জাতের লিচু ৮ হাজার থেকে ১১ হাজার টাকা এবং কাঁঠালি জাতের লিচু ৯ হাজার থেকে ১১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবিশ্বাস্য হলেও সত্য, দিনাজপুরে ৬০ টাকা কেজি দরে লিচু!

আপডেট সময় : ১২:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪