ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক পারাপারের সময় বাসচা/পা/য় ছাত্রদল নেতা নি/হত,

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ২১১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় সড়ক পারাপারের সময় বাসচা/পা/য় ছাত্রদল নেতা নি/হত,

উল্টো পথে আসা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু, চালক পলাতক

নাটোরের সিংড়ায় সড়ক পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপার করছিলেন। এ সময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস উল্টো পথে বাসস্ট্যান্ড এলাকায় এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় সড়ক পারাপারের সময় বাসচা/পা/য় ছাত্রদল নেতা নি/হত,

আপডেট সময় : ০৩:০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬