ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‍্যাব সদস্যদের ওপর হা/ম/লা মামলার আরও এক আসামি পাবনা থেকে গ্রেফতার বড়াইগ্রামে পরিত্যক্ত পুকুরের পানিতে ডু/বে দুই শিশুর মৃ/ত্যু দুপচাঁচিয়ায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে হামলা, এক ব্যক্তি নিহত ধর্মপাশায় উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাসের উদগীরণ, উৎসুক জনতার ভিড় সাপাহারে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ অনুষ্ঠিত লালপুরে বিদেশি পি/স্তল ও গু/লিসহ চারজন আটক, প্রাইভেটকার জব্দ মান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত লালপুরে নি/খোঁ/জে/র একদিন পর সুগার মিলের জমি থেকে যুবকের লা/শ উদ্ধার লালপুরে ট্রাক-ভ্যান সং/ঘ/র্ষে ট্রাকের চাকায় পৃ/ষ্ট হয়ে এক ভ্যানচালক নিহত সিংড়ায় প’রকী’য়া সম্পর্কের জেরে অ/ন্ত/র/ঙ্গ ছবি-ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • আপডেট সময় : ০১:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত

শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস-২০২৫। মঙ্গলবার (২০ মে) জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহায়তা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিআইপিআরবি এবং আন্তর্জাতিক সংস্থা ইউএনএফপিএ।

“ফিস্টুলায় আক্রান্ত নারীর স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। তিনি বলেন, “প্রসবজনিত ফিস্টুলা নারীর জন্য একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে দেশকে ফিস্টুলামুক্ত করার অঙ্গীকার করেছে এবং এই লক্ষ্যে সরকারিভাবে ‘ফিস্টুলা নির্মূল কার্যক্রম ২০৩০’ বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. জান্নাতুল ফেরদৌস সাথী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মোবারক হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.আহসান উল হাবিব, ইউএনএফপিএ’র কো-অর্ডিনেটর ডা. সপ্তর্ষি সাহা শামা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিআইপিআরবি’র জেলা কো-অর্ডিনেটর শারমিনা পারভীন ও সুমন দাস।

সভায় জানানো হয়, বর্তমানে বিশ্বে প্রায় ১০ লাখ নারী ফিস্টুলা রোগে ভুগছেন। বাংলাদেশে এই সংখ্যা প্রায় ২০ হাজার, প্রতি বছর যোগ হয় আরও ২ হাজার নতুন রোগী। রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বাল্যবিবাহ রোধ, কম বয়সে গর্ভধারণ নিরুৎসাহিতকরণ এবং নিরাপদ প্রসব নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সিআইপিআরবি’র জেলা কো-অর্ডিনেটর শারমিনা পারভীন জানান,২০২৫ সালের মধ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাকে ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ চলছে। চলতি বছরে জেলায় ৮ জন ফিস্টুলা রোগী শনাক্ত হয়েছেন, যাঁদের মধ্যে ৫ জন উন্নত চিকিৎসা পেয়েছেন এবং ২ জনকে জাতীয় ফিস্টুলা সেন্টারে পাঠানো হয়েছে।

অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা,কর্মচারীসহ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস পালিত

আপডেট সময় : ০১:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫