ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে আবারও বন্যহাতির মৃত্যু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে আবারও বন্যহাতির মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে আবারও একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) ভোররাতে উপজেলার দাউধারা কাটাবাড়ি এলাকায় হাতির অভয়ারণ্যখ্যাত একটি জায়গায় পুরুষ হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগকে জানায়।

বন বিভাগের প্রাথমিক ধারণা, জিআই তারে বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর। স্থানীয়রা জানায়,শুক্রবার রাতে প্রায় ৭০ টি হাতির একটি দল পাহাড়ি এলাকা থেকে কাটাবাড়ি গ্রামে নামে। ধারণা করা হচ্ছে,ফসল ও ঘরবাড়ি রক্ষায় কোনো কৃষক গোপনে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেয়। ওই তারে পেঁচিয়ে হাতিটি মারা যায়। পরে রাতেই অভিযুক্ত ব্যক্তি তার খুলে সরিয়ে ফেলে বলে জানিয়েছে স্থানীয়রা।

মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, “হাতিটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাস্থল পরিদর্শন শেষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতায়িত হয়ে হাতিটি মারা গেছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ছয় মাসে জিআই তারে জড়িয়ে একটি হাতি শাবকসহ চারটি হাতির মৃত্যু হয়েছে। আর দুই বছরে শেরপুরের গারো পাহাড় এলাকায় অন্তত ১৫ টি বন্যহাতি হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বন বিভাগ ও পরিবেশবাদীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে আবারও বন্যহাতির মৃত্যু

আপডেট সময় : ০২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫