ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গ নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি বিশ্বকাপে না যাওয়া ‘মারাত্মক ভুল’-সাকিব আল হাসান বাউয়েটে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত, সংশোধিত বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২ সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন দশকেও জলাবদ্ধতা কাটেনি চট্টগ্রামে, সংসদে দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও তালিকা স্থগিত, নতুন করে যাচাই-বাছাই নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সং/ঘ/র্ষে বাবা-মেয়েসহ নিহত ৫ পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

আলোচনা সভায় সুষম খাদ্য ও পুষ্টি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ হোক, গড়ে তুলব একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টায় প্রেমতলীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সায়লা শারমিন, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মনজেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক এবং একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রহমান।

সভাপতির বক্তব্যে ইউএনও নাজমুস সাদাত রত্ন বলেন, একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে সুষম পুষ্টির কোনো বিকল্প নেই। সরকার পুষ্টি বৈষম্য দূর করতে বদ্ধপরিকর এবং প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষের কাছে পুষ্টিবার্তা পৌঁছে দিতে হবে।

প্রধান আলোচক ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ বলেন, পুষ্টি সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা। শুধু দামি খাবার নয়, বরং স্থানীয়ভাবে উৎপাদিত শাক-সবজি, ফলমূল, মাছ ও প্রাণিজ আমিষের সঠিক সমন্বয় নিশ্চিত করলেই পুষ্টির চাহিদা পূরণ সম্ভব।

প্রাণিসম্পদ ও কৃষি বিভাগের কর্মকর্তারা তাদের বক্তব্যে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষ এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষিজ ও প্রাণিজ আমিষের সঠিক উৎপাদন ও ব্যবহার আমাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আরএমও ডা. ফিরোজা খাতুন ও ডা. মৌমিতা রহমান। আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৮:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬