ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

Collected Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

স্টাম্প ভাঙাকে কেন্দ্র করে পুরনো বিরোধ; গুরুতর দুইজনকে রামেকে পাঠানো হয়েছে

নাটোরের সিংড়ায় পূর্বের বিরোধের জেরে প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল মহেশচন্দ্রপুর গ্রামে পৌরসভা দল ও ইউনিয়ন এলাকার একটি দলের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে পৌরসভা দলের খেলোয়াড়রা স্টাম্প ভেঙে দিলে ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরই জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভা দলের খেলোয়াড় ও স্থানীয়দের সঙ্গে ইউনিয়ন এলাকার লোকজনের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষই ইট, বাঁশের লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এসময় দুই পক্ষের ১২ জন আহত হন।

দুই পক্ষের আহত ১২ জনের মধ্যে এক পক্ষের পাঁচজন হলেন- মহিদুল (৪৫), লুৎফর (৬৫), রাকিব (৩৫), বিল্লাল (৩৮), নয়ন (২৫) এবং অপর পক্ষের সাতজন হলেন- সোহান (২০), শাহিন (২৭), তুরাগ (১৯), আফতাব (৫৫), জনাব আলী (৬৩), সাইফুল ইসলাম ও আবু শাহাদাত (৪৫) রয়েছেন।

পরে স্থানীয়রা ও স্বজনরা আহতদের উদ্ধার করে রাত প্রায় ১০টার দিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম ও আবু শাহাদাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জর (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

আপডেট সময় : ১০:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬