ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

শেরপুরের গারো পাহাড়ে আগাম বরবটির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের গারো পাহাড়ে আগাম বরবটির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ভালো ফলন ও ন্যায্যমূল্যে শেরপুরের বরবটি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়

শীতকালীন আগাম সবজি হিসেবে বরবটি চাষ করে শেরপুরের গারো পাহাড় অঞ্চলের কৃষকরা এখন হাসিমুখে দিন কাটাচ্ছেন। ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে সন্তুষ্টির হাসি। একসময় পতিত পড়ে থাকা জমিতে এখন সাফল্যের সঙ্গে চাষ হচ্ছে বরবটি ও শিমসহ বিভিন্ন সবজি।

শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকরা জানান, বরবটির চারা রোপণের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই ফলন পাওয়া যায়। এতে খরচ কম, কিন্তু লাভ তুলনামূলক বেশি। ফলে অল্প সময়েই ভালো আয় করে অনেক কৃষক এখন স্বাবলম্বী হয়ে উঠছেন।

শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পাহাড়ি এলাকায় প্রায় ২০ থেকে ২২টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের বসবাস, যাদের অধিকাংশই গারো, কোচ, হাজং, ঢালু ও বানাই সম্প্রদায়ের মানুষ। কয়েক বছর আগেও তাদের অনেক জমি পতিত পড়ে থাকলেও এখন সেই জমিতেই সোনালি ফসল ফলছে।

স্থানীয় কৃষকরা জানান, প্রতিদিন মেঘাদল ও ঝিনাইগাতীর সন্ধাকুড়া বাজারে ৩০০ থেকে ৪০০ মণ বরবটি বিক্রির জন্য আনা হয়। এখান থেকে শেরপুর ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় তাজা বরবটি। প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার বরবটি বেচাকেনা হয় এইসব বাজারে।

শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, চলতি মৌসুমে ৫০ হেক্টর জমিতে বরবটি চাষের লক্ষ্যমাত্রা ছিল, তবে কৃষকরা উৎসাহের সঙ্গে ৬০ হেক্টর জমিতে চাষ করেছেন। তিনি বলেন, “বরবটি চাষে কৃষকরা ভালো দাম ও ফলন পাচ্ছেন, ফলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।”

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন বলেন, “জেলার সীমান্তবর্তী তিন উপজেলা — শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে প্রায় ৭৫ হেক্টর জমিতে বরবটি ও শিম চাষ হয়েছে। কৃষি বিভাগ নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, ফলে ফলন ও আয় উভয়ই বেড়েছে।”

একসময় অনাবাদি থাকা গারো পাহাড়ের জমি এখন কৃষকের পরিশ্রমে ফলনশীল হয়ে উঠেছে। এতে পাহাড়ি কৃষকদের জীবনে এসেছে নতুন আলো
– বয়ে যাচ্ছে আনন্দের অনুভূতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের গারো পাহাড়ে আগাম বরবটির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

আপডেট সময় : ০৮:০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫