ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালপুরে রেললাইনে সাবেক স্ত্রীকে হ’ত্যার অভিযোগ, সেনাসদস্য সাবেক স্বামী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৯৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে রেললাইনে সাবেক স্ত্রীকে হ’ত্যার অভিযোগ, সেনাসদস্য সাবেক স্বামী আটক

দাম্পত্য কলহ ও ডিভোর্সের জের, কলেজছাত্রী তাম্মির মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য

নাটোরের লালপুরে রেললাইনের ওপর সাবেক স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে আব্দুলপুর থেকে নাটোরগামী রেলপথের সেকশন ২২৫/২ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম তাম্মি (২০)। তিনি উপজেলার চন্দপইল ইউনিয়নের নাভিরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে এবং আব্দুলপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অভিযুক্ত রবিন (২৫) একই ইউনিয়নের চণ্ডীগাছা গ্রামের কছিম উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তাম্মি ও রবিনের বিয়ে হয়। বিয়ের ছয় মাসের মাথায় দাম্পত্য কলহের সৃষ্টি হলে পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। বিচ্ছেদের পরও রবিন বিভিন্ন সময় তাম্মির সঙ্গে যোগাযোগ করতেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন সকালে রবিন ফোন করে তাম্মিকে দেখা করার জন্য ডেকে নেন। তাম্মি কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে দাদীকে জানান, তিনি রবিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। পরে শোভ ও রাগদাহ এলাকার মাঝামাঝি রেললাইনের ওপর সেকশন ২২৫/২ এলাকায় তাকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় শোভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে স্থানীয়রা রবিনের শরীর ও পোশাকে রক্ত দেখতে পেয়ে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে আব্দুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।

আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান জানান, ঘটনার পর বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়। রেল পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য নিয়ে গেছে। আটক রবিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে রেললাইনে সাবেক স্ত্রীকে হ’ত্যার অভিযোগ, সেনাসদস্য সাবেক স্বামী আটক

আপডেট সময় : ০৩:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫