ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাবি আইন বিভাগের প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৮৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি আইন বিভাগের প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন

প্রধান বিচারপতির উদ্বোধনে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন করছে আজ। গৌরবের এই দীর্ঘ যাত্রা স্মরণে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেশ ও বিদেশ থেকে আগত সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে আইন বিভাগের প্রাঙ্গণ।

সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের ২৯ জন বিচারপতি, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানস্থলে দীর্ঘদিন পর দেখা হওয়া অনেক সাবেক শিক্ষার্থী আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ গান-বাজনায় মেতে ওঠেন, কেউবা পুরনো সহপাঠীদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত সময় কাটান।

আয়োজকরা জানান, সাত দশকেরও বেশি সময় ধরে দেশের আইন শিক্ষায় অবদান রেখে চলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গৌরবময় ইতিহাসকে স্মরণ করতেই এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক কমিটির এক সদস্য বলেন, “বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের এই মিলনমেলা আমাদের গর্বিত করেছে। অতীতের স্মৃতিকে নতুন করে স্মরণ ও উদ্‌যাপন করতেই আজকের এই আয়োজন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি আইন বিভাগের প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্‌যাপন

আপডেট সময় : ০১:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫