ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে অনিয়মের ছড়াছড়ি

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৯৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে অনিয়মের ছড়াছড়ি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত দল।

সূত্রে জানা যায়, অভিযানের সময় দুদক টিম হাসপাতালের ভর্তি রোগীদের খাবার সরবরাহ, ওষুধ প্রদান, ল্যাব পরীক্ষার প্রক্রিয়া এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগসহ বিভিন্ন দিক পরিদর্শন করে। তদন্তে প্রতিটি ক্ষেত্রেই একাধিক অনিয়ম প্রমাণিত হয়।

দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, “কমিশনের অনুমোদনক্রমে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি সরেজমিনে দেখা গেছে এবং সেগুলো প্রমাণিতও হয়েছে।”

তিনি আরও বলেন, “রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, অস্বাস্থ্যকর ওয়াশরুম, এবং হাসপাতালের ল্যাবে সেবা না দিয়ে প্রাইভেট ক্লিনিক বা ল্যাবে পাঠিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”

অভিযান শেষে হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছি। ম্যানেজমেন্টে কিছু সমস্যা আছে, তবে দ্রুত তা সমাধান করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

দুদকের কর্মকর্তা ইমরান হোসেন আরও জানান, “স্বাস্থ্য কমপ্লেক্সে যদি অনিয়ম ঘটে থাকে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা তদারকি করতে ব্যর্থ হন, তবে তার দায়ভার তাকেই নিতে হবে।”
তিনি কয়েকজন ল্যাব টেকনিশিয়ানকে শোকজ নোটিশ দেওয়ার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে অনিয়মের ছড়াছড়ি

আপডেট সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫