ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

রাণীশংকৈলে জাল দলিলসহ দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ২৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে জাল দলিলসহ দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল করতে এসে ধরা পড়লো ভুয়া সার্টিফাইড কপি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দলিল সম্পাদনের সময় জাল সার্টিফাইড কপি (ভুয়া অবিকল নকল)সহ এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে জাল দলিল ও ভুয়া সার্টিফাইড কপি সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম জানান, পৌরশহরের মোকলেসুর রহমান (৮০) নামে এক ব্যক্তি এক দলিল লেখকের মাধ্যমে জমি বিক্রয়ের উদ্দেশ্যে দলিল সম্পাদন করতে কার্যালয়ে আসেন। দলিল যাচাই-বাছাইয়ের সময় জমি সংক্রান্ত একটি সার্টিফাইড কপিতে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে কাগজপত্র পরীক্ষা করা হয়।

পরবর্তীতে প্রমাণের ভিত্তিতে ওই সার্টিফাইড কপিটি ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়। এরপর বিক্রেতার কাছ থেকে জাল কপি সরবরাহকারীর তথ্য সংগ্রহ করে মজিবুর রহমানকে অফিসে এনে আটক করা হয়।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জাল দলিল ও দালালচক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে জাল দলিলসহ দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০২:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬