ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

রাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে বিএনপি নেতা মিলনের মতবিনিময়

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে বিএনপি নেতা মিলনের মতবিনিময়

“রাজশাহীর উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানই হওয়া উচিত সবার অগ্রাধিকার”— এডভোকেট শফিকুল হক মিলন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি বলেন,

“রাজশাহীর উন্নয়নই হওয়া উচিত সবার আগে। এখানকার মানুষ বরাবরই শান্তিপ্রিয়। রাজনীতিবিদ ও সাংবাদিক- সবাই মিলে রাজশাহীর মঙ্গলেই কাজ করা উচিত।”

মিলন বলেন, রাজশাহীর মানুষ ও রাজনীতি উভয়ক্ষেত্রেই সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। কিছু সময় এই সম্পর্ক নষ্টের চেষ্টা হলেও, তা পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি স্থানীয় সংবাদপত্রগুলোর প্রশংসা করে বলেন, “রাজশাহীর প্রতিদিনের সঠিক চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় সংবাদমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। রাজশাহীর কথা, দেশের কথা- এটাই সবার আগে আসা উচিত।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মিলন বলেন, “দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে দেশ এগিয়ে যাবে, না পারলে পিছিয়ে পড়বে। তাই সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সানশাইন সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে বিএনপি নেতা মিলনের মতবিনিময়

আপডেট সময় : ০২:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫