ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

রাজশাহীর মোহনপুরে কৃষক লীগ নেতাকে কু/পি/য়ে হ/ত্যা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর মোহনপুরে কৃষক লীগ নেতাকে কু/পি/য়ে হ/ত্যা

সেচের পানি নিয়ে বিরোধে হামলা, রামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু; অভিযুক্ত পলাতক

রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচের পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে কামরুল হাসান মিঠু (৪০) নামে এক কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত মো. সাদ্দাম (২৮) আত্মগোপনে রয়েছেন।

নিহত কামরুল হাসান মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিজ জমিতে সেচ দেওয়ার সময় পাইপ ফেটে কিছু পানি পাশের জমিতে চলে যায়। এতে প্রতিবেশী সাদ্দামের পেঁয়াজ খেতে পানি প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে কামরুলকে কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান,
“ঘটনার পর শনিবার সন্ধ্যায় সাদ্দাম থানায় এসে মাথায় আঘাতের অভিযোগ উল্লেখ করে কামরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। তবে কয়েক ঘণ্টা পরই কামরুলের মৃত্যু হয়।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত সাদ্দামের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রোববার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর মোহনপুরে কৃষক লীগ নেতাকে কু/পি/য়ে হ/ত্যা

আপডেট সময় : ০৮:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬