ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

রাজশাহীতে শিশুদের জন্য বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে শিশুদের জন্য বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু

তিন সপ্তাহে ৫৬ হাজার ৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য, প্রথম দিন চলছে ২৭ কেন্দ্রে কার্যক্রম

রাজশাহীতে শিশুদের জন্য তিন সপ্তাহব্যাপী বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমণপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে বেলুন ও পায়রা উড়িয়ে এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, রোববার থেকে শিশুদের জন্য তিন সপ্তাহব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচির আওতায় মোট ৫৬ হাজার ৬০০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রথম দিনে মোট ২৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এদিন ৫ হাজার ৬০০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।

টিকাদান কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, কেন্দ্রগুলোতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে কার্যক্রম এগিয়ে যাচ্ছে। অভিভাবকরা নিজ উদ্যোগে তাদের শিশুদের কেন্দ্রে নিয়ে আসছেন।

তিনি আরও বলেন, টিকাদান কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে এবং এখন পর্যন্ত টিকা নিতে কারও কোনো অনীহা লক্ষ্য করা যায়নি। সব মিলিয়ে বেশ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম জানান, ৫ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। প্রথম দিনে গোদাগাড়ী উপজেলায় ৫ হাজার ৬৫০ জন এবং পৌরসভায় ৬২৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

তিনি আরও জানান, যেসব শিশু অন্তত ২৮ দিন আগে টিকা নিয়েছে, তাদেরও এই কর্মসূচির আওতায় পুনরায় টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন বলেন, পর্যায়ক্রমে জেলার প্রায় ৪০ হাজার শিশুর মধ্যে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এ কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে শিশুদের জন্য বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬