ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:২৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চন্দ্রিমা থানার শালবাগান এলাকায় কাজ করার সময় দুর্ঘটনা; মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির (২৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শালবাগান সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

নিহত সাব্বির মহানগরীর মালদা কলোনি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল্লাহ ও মায়ের নাম পারুল বেগম। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে—৫ বছর বয়সী এক ছেলে ও ৩ বছর বয়সী এক মেয়ে।

নিহতের বড় ভাই শাকিল আহমেদ জানান, তারা দুজন একই সঙ্গে ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। কাজের সময় সাব্বির একটি পাটা তুলতে গিয়ে পা পিছলে পাশের দোতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাব্বিরের বাবা আব্দুল্লাহ বলেন, সকালে তিনি সেখানে গিয়ে ছেলের সঙ্গে দেখা করে ফিরে আসেন। কিছুক্ষণ পরই খবর পান যে তার ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে।

ভবন মালিক ইসমাইল হোসেন জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে খবর পেয়ে জানতে পারেন যে কাজ করার সময় এক শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছেন।

এদিকে বাড়ির মালিকপক্ষের দাবি, শ্রমিকদের নিরাপত্তার জন্য সেফটি গার্ড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। বাড়ির মালিকের ছেলে সুমন বলেন, কাজের সময় অবশ্যই সেফটি গার্ড ব্যবহারের কথা বলা হয়েছিল এবং এ বিষয়ে স্ট্যাম্পে চুক্তিও করা হয়েছিল। তবে সেদিন সাব্বির সেফটি গার্ড ব্যবহার করেননি বলে দাবি করেন তিনি।

ঘটনার বিষয়ে চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ছাদ থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১১:২৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬