ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোহনপুরে “ঋ-ণের” বোঝা বইতে না পেড়ে কৃষকের “আ/ত্মহ-ত্যা”

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৯:৫০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৪২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে “ঋ-ণের” বোঝা বইতে না পেড়ে কৃষকের “আ/ত্মহ-ত্যা”

রাজশাহীর মোহনপুরে ঋণের বোঝা বইতে না পেড়ে আকবর হোসেন নামের ৫০ বছর বয়সী এক কৃষক পান বরজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) সকালে মোহনপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত আকবর হোসেন উপজেলার বাকশিমইল ইউনিয়নের খাড়ইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আকবর হোসেন একটি আধাপাকা বাড়ি নির্মাণের জন্য স্থানীয় বিভিন্ন এনজিও এবং সুদ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তিনি কৃষিকাজ করে সেই ঋণের টাকা পরিশোধের চেষ্টা করছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে পানের ন্যায্য দাম না পাওয়ায় তিনি আর্থিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। সেই ঋণের চাপে তিনি পান বরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ, মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টার দিকে প্রতিবেশীরা আকবর হোসেনকে বাড়ির পাশের পান বরজের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “পরিবারের ভাষ্যমতে, আকবর হোসেন ঋণগ্রস্ত ছিলেন এবং ফসলের দাম না পাওয়ায় হতাশায় ভুগছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।” এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে “ঋ-ণের” বোঝা বইতে না পেড়ে কৃষকের “আ/ত্মহ-ত্যা”

আপডেট সময় : ০৯:৫০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫