ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় বসতবাড়িতে হা/ম/লা-ভা/ঙচু/র, লু’টপা’ট ও মোটরসাইকেলে আ’গুন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বসতবাড়িতে হা/ম/লা-ভা/ঙচু/র, লু’টপা’ট ও মোটরসাইকেলে আ’গুন

বরখাস্ত প্রধান শিক্ষকের বাড়িতে তাণ্ডব, আহত ৪—দুইজন রামেকে প্রেরণ

নওগাঁর মান্দায় এক বরখাস্ত প্রধান শিক্ষকের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের বরখাস্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন (৪৮), তার স্ত্রী তোহুরা বেগম (৪৪), খালাতো বোন শান্ত বেগম (৩৫) এবং একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এনামুল হক (৪০)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত তোহুরা বেগম ও শান্ত বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী আকরাম হোসেন অভিযোগ করে বলেন, প্রতিবেশীর একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় স্ত্রী ও আত্মীয় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি বাড়ির ছাদে আশ্রয় নিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরে ময়েজ উদ্দিন ও আল মামুনের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রায় ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও সাড়ে ৭ লাখ টাকা লুট করে নেয়। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে সহকারী শিক্ষক এনামুল হক জানান, আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শিক্ষা বোর্ডে তদন্তাধীন ছিল। এসব বিষয়ে শুনানি শেষে ফেরার পথে রাজশাহী শহরে তাদের পথরোধ করে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা আকরাম হোসেনের বাড়িতে হামলা চালায় বলে তিনি দাবি করেন।

ঘটনার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বসতবাড়িতে হা/ম/লা-ভা/ঙচু/র, লু’টপা’ট ও মোটরসাইকেলে আ’গুন

আপডেট সময় : ০৯:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬