ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

মান্দায় ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১২৮৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল!

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন তারা।

মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, আকবর আলী প্রামাণিক, কাজেম উদ্দিন প্রামাণিক, গোলাম মোস্তফা, স্বাধীন কৃষ্ণ রায়, ফজলুল বারী সাফি, জাইদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মোজাফফর হোসেন ও মোস্তাকিন হোসেন সরকার।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হন জামায়াতনেতা ইয়াছিন আলী। জটিল রোগে আক্রান্ত হয়ে গতবছরের ২১ নভেম্বর তিনি মারা যান। এরপর পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মাহবুবুল কবীর জানান, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি।

আগামী ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪,৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২,৩৮৭ জন ও নারী ভোটার ১২,৩৭৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল!

আপডেট সময় : ০২:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪