ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

পুঠিয়ায় কলাবাগান থেকে ভ্যান চালকের গলায় লুঙ্গি পেঁচানো মরদেহ উদ্ধার

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৭৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় কলাবাগান থেকে ভ্যান চালকের গলায় লুঙ্গি পেঁচানো মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নির্জন কলাবাগান থেকে সোহেল (২৫) নামের এক ভ্যান চালকের গলায় লুঙ্গি পেঁচানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকার জনৈক আব্দুস সালামের একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল একই উপজেলার জরমডাঙ্গা গ্রামের মোঃ লিলতাব হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৯টার দিকে কৃষক মোঃ আব্দুস সালাম তার নিজ কলাবাগানে কাজ করতে গিয়ে সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

সোহেলের পিতা জানান, সোহেল প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে খাওয়ার পর বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়। রাত সাড়ে ৯ টার দিকে তাকে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে আজ সকালে তার মরদেহ পাওয়া গেছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে খবর পেয়ে তিনি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় কলাবাগান থেকে ভ্যান চালকের গলায় লুঙ্গি পেঁচানো মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫