ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১২:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

পঞ্চগড়ে শুরু হয়েছে বিএনপির আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম। শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শহরের চেম্বার অব কমার্স মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলা বিএনপির উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীরা তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান এবং সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম মোল্লা এবং তৃণমূল বিএনপির অসংখ্য নেতা-কর্মী অনুষ্ঠানে অংশ নেন।

কেন্দ্রীয় নেতারা বলেন, সদস্য সংগ্রহ কার্যক্রম শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয়; এটি আগামী জাতীয় নির্বাচনের জন্য তৃণমূলকে সক্রিয় করার একটি বড় পদক্ষেপ। তারা আরও উল্লেখ করেন, বিএনপি জনগণের দল, তাই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

আপডেট সময় : ১২:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫