ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি- তাইফুল ইসলাম টিপু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৫৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি- তাইফুল ইসলাম টিপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষণার কথা হচ্ছে। তাই নির্বাচনের জন্য যেসকল লেভেল প্লেয়িং ফিল্ড দরকার তা তৈরি করতে হবে। তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অনেক জায়গায় এখনো ফাসিস্টের দোসররা বসে আছে। মঙ্গলবার (১২ আগষ্ট) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট স্কুল মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, আজকে তারেক রহমানকে নিয়ে অনেকে বিভিন্ন কথা বলছেন। তারেক রহমানই দেশের মানুষকে সাথে নিয়ে সকল স্বৈরতন্ত্রকে মোকাবেলা করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা রাজনীতি করতে পারেননি। আগামীতে তারেক রহমান যদি বাংলাদেশের নেতৃত্বে না থাকে, তাহলে রাজনীতি তো দূরের কথা আপনারা দেশেও থাকতে পারবেন না। তাই তারেক রহমানের কাছেই বাংলাদেশ নিরাপদ।

তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরবেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের অনেকেরই নিজস্ব বাড়িঘর থাকলেও, বেগম খালেদা জিয়া এখনো ভাড়া বাসায় থাকেন। তারেক রহমান দেশে ফিরে এসে তিনিও ভাড়া বাসায় থাকবেন। তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক।

তিনি বলেন, ক্ষমতার লোভে অনেকেই দলের মধ্যে বিভক্তি তৈরি করছে। দলের নেতা কর্মীদের নামে মামলা দিচ্ছে। সেসব মামলায় দলের সাধারণ নেতাকর্মীরা জেল পর্যন্ত খাটছে। বিগত দিনে যাদের কোনো খবর ছিলো না তাদের অনেকেই এখন এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করছেন। নিজেদের কোন্দলে দলের সাধারণ কর্মীদের জেল খাটাচ্ছেন। আগামীতে লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন এবং দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক বাগাতিপাড়া পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক শামিম সরকার প্রমূখ। এছাড়াও ওই সমাবেশে হাজার হাজার নেতকর্মী ও সমর্থক উপস্থি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি- তাইফুল ইসলাম টিপু

আপডেট সময় : ০৪:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫