নাটোরে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী ২০২৫ এর উদ্বোধন
- আপডেট সময় : ০১:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে

নাটোরে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী ২০২৫ এর উদ্বোধন
বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী ক্যাম্পুরীতে অংশ নিচ্ছে জেলার ৭৫টি বিদ্যালয়ের ৬০০ কাব সদস্য
নাটোরে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী ৬ষ্ঠ নাটোর জেলা কাব ক্যাম্পুরী ২০২৫। শনিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী উপজেলা মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার সাধারণ সম্পাদক ও কাব ক্যাম্পুরীর সদস্য সচিব এস. এম. গোলাম মহিউদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা ও স্কাউট নেতৃবৃন্দ।
পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পুরীতে নাটোর জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট ইউনিট লিডার ও কাব সদস্যসহ প্রায় ৬০০ জন অংশগ্রহণ করছে।
বক্তারা বলেন, কাব ক্যাম্পুরীর মাধ্যমে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও ভদ্র আচরণে অভ্যস্ত হয়ে উঠবে। পাঁচ দিনের এই ক্যাম্প জীবনের নিয়মিত অনুশাসনের মধ্যে থেকে চলার শিক্ষা দেবে অংশগ্রহণকারীদের।




















