সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
আইন-আদালত, আপডেট নিউজ, দুর্ঘটনা, নাটোর, রাজশাহী, সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনায় মৃত্যু, সারাদেশ
নাটোরে মোটরসাইকেলের “ধা ক্কা য়” নাজিম উদ্দীন নি*হ-ত!
স্টাফ রিপোর্টার, নাটোরঃ
- আপডেট সময় : ১২:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৪৯৩ বার পড়া হয়েছে

নাটোরে মোটরসাইকেলের “ধা ক্কা য়” নাজিম উদ্দীন নি*হ-ত!
নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় নাজিম উদ্দীন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) সকাল ৮ টার দিকে নাটোর সদরের হয়বাতপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজিম উদ্দীন নাটোরের ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আটটার দিকে হয়বাতপুর এলাকায় নাজিম উদ্দীন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতীর মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িত মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুর রহমান।



















