ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

তেঁতুলিয়ায় চো/র ধরতে গিয়ে পুলিশের ওপর হা’ম’লা, আহত এক সদস্য

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় চো/র ধরতে গিয়ে পুলিশের ওপর হা’ম’লা, আহত এক সদস্য

গরু চুরির মামলার আসামির অস্ত্রের আঘাতে মাথায় চারটি সেলাই, পলাতক অভিযুক্তের খোঁজে অভিযান

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গরু চুরির মামলার এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য বনমালী রায়কে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, পলাতক আসামি রাসেল ইসলাম (৩৩) পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তেঁতুলিয়া মডেল থানার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল তার বাড়ি ঘেরাও করে।

এর আগে বুধবার রাতে শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে শরিফ উদ্দীন নামে এক ব্যক্তির দুটি গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী রাসেলের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাসেল নিজ বাড়িতে অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে দরজার সামনে অবস্থান নেওয়া পুলিশ সদস্য বনমালী রায়ের ওপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় আসামি।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, আসামি রাসেলের বিরুদ্ধে তিনটি ভ্যান চুরি ও একটি গরু চুরির মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে আরও একটি গরু চুরির মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

তিনি আরও জানান, হামলার পর আসামিকে গ্রেপ্তারে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় চো/র ধরতে গিয়ে পুলিশের ওপর হা’ম’লা, আহত এক সদস্য

আপডেট সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬