ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

ঠাকুরগাঁওয়ে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক আটক

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ঘিরে উত্তেজনা; ভুয়া আইডিতে ফাঁসানোর দাবি আটক যুবকের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর পোস্ট ছড়ানোর অভিযোগে বিধান রায় (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার নেকমরদ এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক বিধান রায় নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে “Bidhan Roy” নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পরে ওই স্ক্রিনশটের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে বিধান রায়কে আটক করে।

তবে আটক হওয়ার আগে ফেসবুক লাইভে এসে বিধান রায় দাবি করেন, তার নাম ও ছবি ব্যবহার করে কেউ ভুয়া আইডি খুলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তিনি বলেন,
“আমি এমন কোনো পোস্ট করিনি। সবাইকে অনুরোধ করবো, আমাকে ভুল না বুঝতে।”

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, মেহেদী হাসান নামে এক ব্যক্তির ফেসবুকে দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। পরে বিধান রায়কে আটক করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পোস্টটির প্রকৃত উৎস ও সংশ্লিষ্টতা যাচাই করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ০৯:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬