ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ):
  • আপডেট সময় : ০২:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ৩০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসা

নুরানি কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ৪৯ শিক্ষার্থীর কৃতিত্ব, রায়গঞ্জে শিক্ষায় অনন্য দৃষ্টান্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মানসম্মত শিক্ষা কার্যক্রম ও ধারাবাহিক ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসা।

উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার এলাকার নাহিদ নিউ মার্কেটে অবস্থিত এই মাদ্রাসাটি প্রতিবছরই ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সুনাম অর্জন করে আসছে। চলতি বছরে নুরানি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় মাদ্রাসাটির মোট ৪৯ জন শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রাখে। এর মধ্যে ৩০ জন ট্যালেন্টপুলে এবং ১৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

এই সাফল্যের ধারাবাহিকতায় হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসা রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে। শিক্ষার মান, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রতি নিবিড় তদারকির কারণেই প্রতিষ্ঠানটি অভিভাবকদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “মানসম্মত পাঠদান, শিক্ষাবান্ধব পরিবেশ ও সার্বক্ষণিক তদারকির মাধ্যমেই শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর ফলেই এবারও আমরা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. তরিকুল ইসলাম এই অর্জনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সামনে আরও ভালো ফলাফল উপহার দিতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেল হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসা

আপডেট সময় : ০২:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫