ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আটোয়ারীতে অবৈধ ভাবে সার পাচারকালে আটক দুই, ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:১৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৮৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটোয়ারীতে অবৈধ ভাবে সার পাচারকালে আটক দুই, ৮০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সার পাচারকালে দুইজনকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছে সার ডিলারের জামাই।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাদের নিকট থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, ওই দিন রাত আটটার দিকে আলোয়াখোয়া ইউনিয়নের মেসার্স সহিদুল ট্রেডার্সের ডিলার গিয়াস উদ্দিন গিলাসু (৭২) তার জামাই নজরুল ইসলামকে দিয়ে কৌশলে ঠাকুরগাঁওয়ের ভ্যালাজান এলাকায় সার পাচার করছিলেন। এসময় স্থানীয় মজিদের ছেলে এরশাদ ও তার সহযোগীরা ভ্যানগাড়িসহ ২০ বস্তা সার আটক করে। এঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার (২৮ আগস্ট)।

পরে তারা অটোভ্যান চালক গণেশ চন্দ্রের কাছে জিজ্ঞেস করলে তিনি জানান, ডিলারের জামাই নজরুল সারগুলো ভ্যালাজান নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামানকে জানানো হলে তিনি ও আটোয়ারী থানার ওসি তদন্ত মো. ফারুক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নজরুলকে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (ধারা ৬ ও ৭) অনুযায়ী অনুমোদন ছাড়া সার মজুত ও পাচারের দায়ে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভোক্তাকে প্রতারিত করার অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কৃষকরা জানান, ডিলাররা যদি এভাবে সার পাচার করে, তবে সাধারণ কৃষকরা ন্যায্যমূল্যে সার থেকে বঞ্চিত হবে। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এজন্য কঠোর নজরদারির দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আটোয়ারীতে অবৈধ ভাবে সার পাচারকালে আটক দুই, ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:১৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫