ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২ ২৭৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট!

নাটোর প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট! সড়কে অবৈধ যান চলাচল বন্ধ সহ ১১ দফা দাবি ৩০ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষনা দিয়েছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ।

শনিবার (২৬ নভেম্বর) নাটোরে অনুষ্ঠিত বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। শহরের কানাইখালী এলাকায় আরপি কমিউনিটি সেন্টারে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সার্বিক ব্যবস্থাপনায় ও রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, পাবনা মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক মমিনুল হক মোমিন, সিরাজগঞ্জ বাস কোচ মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম আতিক, চাপাঁই নবাবগঞ্জ মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার, সাধারন সম্পাদক মজিবর রহমান প্রমুখ।

পরে বিকেল ৪টার দিকে একই স্থানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধান করা সহ হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রিহুইলার, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধ ও জ্বালানি তেল সহ যন্ত্রাংশের মুল্য হ্রাস করা সহ ১১ দফা বাস্তবায়নে সরকারের নিকট দাবি জানানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনিদৃষ্টকালের জন্য রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবরহন ধর্মঘটের ঘোষনা দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব শনিবারের যৌথ সভার লিখিত সিদ্ধান্ত পাঠ করেন। এসময় সভায় রাজশাহী বিভাগের আট জেলার মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আল-আফতাব খান সুইট
নাটোর
২৬-১১-২০২২
০১৭৭৬২৩০৮০৮

November 26, 2022
রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট!

আপডেট সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২