ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

অনিয়মের সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি ঠিকাদারের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ ২৪৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অনিয়মের সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি ঠিকাদারের!
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
অনিয়মের সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি ঠিকাদারের! রাস্তা সংস্কারে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক আল মামুন জীবনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন আসাদুজ্জামান লাবলু নামে এক ঠিকাদার। এ সময় তাঁর স্ত্রীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছেন। এ ঘটনার পর বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক। 
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী লাহিড়ী সড়কের পুরাতন মুক্তিযোদ্ধা অফিসের পাশেই একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে। ঠিকাদার আসাদুজ্জামান লাবলুর সাথে আরও দুজন ছিল।
সাংবাদিক আল মামুন জীবন দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য।
সাংবাদিক আল মামুন জীবন বলেন, দুপুরে হোটেলে খাওয়ার সময় ০১৭১৫১৩৮০৮৭ নম্বরে ফোন করে আমার স্ত্রীর কথা জিজ্ঞাসা করে। এরপরে স্ত্রীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে বলেন যে, নিজের বাড়ির খোঁজ রাখেন না, অন্যজনের খবর নিয়ে বেড়াচ্ছেন। এরপরে পরিচয় জানতে চেয়ে আমি হোটেলে ভাত খাচ্ছি। মোবাইলে হোটেলের ঠিকানা দিলে সেখানে উপস্থিত হয় ঠিকাদার ও তার সাথে আরও দুজন ব্যক্তি। সেখানে সাংবাদিকদের স্ত্রীকে নানা অশ্লীল মন্তব্যসহ ঠাকুরগাঁও আসলে তোমাকে দেখে নিবো, আমার পিছনে লাগছো, আমাকে চিনো না।
এরপরে তার নিকট রেগে যাওয়ার কারণ জানতে চাইলে অশ্লীল ভাষায় গালিগাল ও মারধর করতে এগিয়ে আসে। উপস্থিত লোকজন এগিয়ে এলে ঠিকাদারের লোকজন ঘটনাস্থল থেকে চলে যায়।
এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার থেকে পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া বাজার পর্যন্ত ৫.১ কিলোমিটার পাকা রাস্তা সংস্কারকাজে স্থানীয়রা অনিয়মের অভিযোগ করলে ‘নিম্নমানের কাজ বন্ধের চেষ্টায় ঠিকাদার-স্থানীয়দের হাতাহাতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ প্রকাশের জেরে আজ বৃহস্পতিবার দুপুরে ওই সাংবাদিকের স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য ও দেখে নেওয়ার হুমকি দেয়।
অভিযোগ প্রসংগে ঠিকাদার আসাদুজ্জামান লাবলু জানান, বর্তমানে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। আর সাংবাদিকরা শুধু আমার কাজগুলো  দেখছে অন্য ঠিকাদারের কাজে অনিয়ম হলেও তাদের চোখে পড়ে না। তাই রাগে এমন ঘটনা ঘটেছে।
ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল আলম বলেন, কারো সাথে এমন আচরণ করা মোটেই ঠিক হয়নি। আমি খোঁজ নিবো। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ বিষয়ে
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল প্রধান বলেন, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ঠাকুরগাঁও এলজিইডির কর্মকর্তারা ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের করা কাজগুলোর অনিয়ম তদন্ত করে লাইসেন্স বাতিলের ব্যবস্থা নিবেন।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
November 24, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনিয়মের সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি ঠিকাদারের!

আপডেট সময় : ০৪:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২