ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শাহজাদপুরে কৃষকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ২১৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শাহজাদপুরে কৃষকের লাশ উদ্ধার
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 
শাহজাদপুরে কৃষকের লাশ উদ্ধার। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এক কৃষি জমি থেকে শামসুল হক মোল্লা (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
নিহত শামসুল হক সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে তার লাশ জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের  কৃষি জমি থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকেরা সৈয়দপুর জমিতে গেলে শামসুল হকের লাশটি পড়ে থাকতে দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে। ধারণামতে, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে যায়।
ঘটনাস্থলে থাকা এসআই মালেক জানান,
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুরে কৃষকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২