ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

বাঘায় ৪টি ককটেল উদ্ধার বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ১৯৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘায় ৪টি ককটেল উদ্ধার বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা!

বাঘা প্রতিনিধি:
বাঘায় ৪টি ককটেল উদ্ধার বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা! রাজশাহীর বাঘায় চারটি ককটেল ও শতাধিক বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই ককটেল ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিএনপির ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জন নেতাকর্মীর নামে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। বাঘা থানার উপ-পরিদর্শক(এস.আই) শাহরিয়ার নাসিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দোস্তল হোসেনকে।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ জানতে পারেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কিছু নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে নাশকতা করার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি)সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল ও ককটেল মারতে শুরু করেন। তবে কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পালটা ধাওয়া করলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়।এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি তাজা ককটেল ও শতাধিক বাশের লাঠি উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, বিষয়টি পুলিশের সাজানো নাটোক। আগামি ৩ ডিসেম্বর রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। এই সমাবেশ সফল করার লক্ষ নিয়ে বিকাল সাড়ে ৪ টায় আমার বাড়িতে উপজেলার বিএনপির আলোচনা সভা হয়েছে। অথচ পুলিশ রাত ১০ টার সময় আমার এলাকায় এসে নিজেরা ককটেল ফাটিয়ে বিএনপি’র নেতা-কর্মীর নামে নাশকতার মিথ্যা অভিযোগ এনে হয়রানি মূলক মামলা দায়ের করেছে।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিএনপির লোকজন নাশকতার পরিকল্পনা করছিলো। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর ইট পাটকেল ও ককটেল মারতে শুরু করেন। তাৎক্ষনাত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পাল্টা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় কেশবপুর স্কুল মাঠ থেকে ৪ টি তাজা ককটেল ও শতাধিক বাশের লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় ৪টি ককটেল উদ্ধার বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা!

আপডেট সময় : ০৫:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২