ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ৪ লাখ কৃষকের জন্য টিএসপি বরাদ্দ ১ হাজার ৪৫ টন রাজশাহীতে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি বন্ধের দাবিতে, জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-আড্ডা সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ যুবক আটক লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক লালপুরে গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক, মাদক আইনে মামলা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য সাড়ে ১০ লাখ টাকা

ঠাকুরগাঁও নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে শ্রীঘরে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ২১৬ বার পড়া হয়েছে

পরীক্ষায় প্রক্সি দিতে এসে শ্রীঘরে!

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে শ্রীঘরে!

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
শনিবার (২২ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসক অফিসের অফিস কাম মুদ্রাক্ষারিক ও কম্পিউটার অপারেটর পদে (১৩-১৬ গ্রেড) নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন ভুয়া পরীক্ষার্থী আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।ঠাকুরগাঁও নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে শ্রীঘরে! 

ভুয়া পরীক্ষার্থীর নাম সুমন দেবনাথ (২৯), পিতার নাম- কৃষ্ণলাল দেবনাথ। বাড়ি নোয়াখালী। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্স ও মাষ্টার্স করেন।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ভুয়া পরীক্ষার্থী সুমন দেবনাথ, মোঃ ইউনুস আলী, পিতা-মকবুল হোসেন, মধুপুর, সনগাঁও, বালিয়াডাঙ্গী এর সাথে মোটা অংকের টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে পরীক্ষা দিতে এসে ১২৮ নং কক্ষে কক্ষপরিদর্শক মোঃ মামুন অর-রশীদের কাছে হাতেনাতে ধরা পড়েন। পরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পরীক্ষার হল সচিব এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, বেলা ১০.৫০ মিনিটে আমি কক্ষ পরিদর্শনে ছিলাম ঠিক সেই সময় চেঁচামেচি শব্দ শুনে চারতলা নিচে নেমে দেখি উক্ত ভুয়া পরীক্ষার্থীকে ধরে কক্ষ পরিদর্শক অফিসের দিকে নিয়ে যাচ্ছেন, পরে জিজ্ঞাসাবাদে উক্ত ভুয়া পরীক্ষার্থী তা স্বীকার করেন।

কেন্দ্রের দায়িত্বশীল ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীদ সাহা বলেন, আমি কক্ষ পরিদর্শনে ছিলাম, বেলা এগারটার দিকে কক্ষপরিদর্শক ভুয়া পরীক্ষার্থী চিহ্নিত করলে পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁও নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে শ্রীঘরে!

আপডেট সময় : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২