ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

নাটোরে ক্ষতবিক্ষত লাশের হাতে ঠিকানা লেখা চিরকুট ছিল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৩৩৫ বার পড়া হয়েছে

নাটোর স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ক্ষতবিক্ষত লাশের হাতে ঠিকানা লেখা চিরকুট ছিল!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ক্ষতবিক্ষত লাশের হাতে ঠিকানা লেখা চিরকুট ছিল! নাটোরে ট্রেনে কাটা পড়ে নাজমুল হাসান(৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবকের হাতে ঠিকানা লেখা একটি চিরকুট পাওয়া যায়। বুধবার রাত সোয়া ৮ টার দিকে রেলওয়ে স্টেশন প্লাটফরম সংলগ্ন বাফার সার গুদামের কাছে খুলনাগামী রকেট মেইল চলে যাওয়ার পর রেল লাইনের ওপর তার ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত নাজমুল বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামের মোশারফ হোসেন মোফার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, বুধবার রাত সোয়া ৮টার দিকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি নাটোর স্টেশন প্লাটফরম ছেড়ে যায়। ট্রেনটি বাফা সার গুদাম অতিক্রম করার পর ওই যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত যুবককে রেল লাইনের ধারে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। স্থানীয়দের ধারনা সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে মৃতদেহটি রেল লাইন থেকে উদ্ধার করে সরিয়ে রাখে। পরে রেলওয়ে থানার পুলিশ কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করে।
নিহতের পরিবার জানায়, নাজমুল কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিল। পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসাকরানোর পর কিছুটা সুস্থ হয় সে। বুধবার নাটোরের হালসা গ্রামে তার বোনের বাড়ি বেড়ানোর নাম করে সে বাড়ি থেকে বের হয়।

সান্তহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর রেলওয়ে থানার পুলিশসহ ঘটনাস্থলে এসে সুরতহাল সম্পন্ন করা হয়। এঘটনায় নিহতের পরিবার সহ কোন অভিযোগ না থাকায় এবং স্থানীয় বিশিষ্টজনদের অনুরোধে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। তবে এঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

October 13, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ক্ষতবিক্ষত লাশের হাতে ঠিকানা লেখা চিরকুট ছিল!

আপডেট সময় : ০৮:১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২