ঢাকা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

সরকারী নিয়ম নীতি না মেনে শনিবারও অফিস পরিচালনা করছে টিএমএসএস!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৬০৪ বার পড়া হয়েছে

সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করে শনিবারও অফিস পরিচালনা করছে টিএমএসএস

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারী নিয়ম নীতি না মেনে শনিবারও অফিস পরিচালনা করছে টিএমএসএস!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সরকারী নিয়ম নীতি না মেনে শনিবারও অফিস পরিচালনা করছে টিএমএসএস! মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কতৃক প্রজ্ঞাপনকে তোয়াক্কা না করে শনিবারও অফিস কার্যক্রম পরিচালনা করছে টিএমএসএস রুহিয়া শাখা। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা ও নতুন করে অফিস সময় নির্ধারণ করেছে তার আলোকে, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কতৃক নির্দেশনায় গত ২২ আগস্ট ২০২২ তারিখে স্মারক নং ০৫.০০.০০০০.৭৩.০৮.০০৪.১০.১৮২ একটি প্রজ্ঞাপন জারি করে। সেই নির্দেশনা মতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ প্রাপ্ত সকল এনজিও কে সাপ্তাহিক দুই দিন (শুক্রবার ও শনিবার) ছুটি রেখে নতুন সময় সূচী ঘোষণা করা হয়েছে। কিন্তু ঠাকুরগাঁওয়ে এই নিয়ম অমান্য করছে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা টিএমএসএস।

চালু রাখা হয়েছে ঋণ প্রদান ও কিস্তি আদায় কার্যক্রম। এতে করে একদিকে যেমন সরকারি নির্দেশনা ভঙ্গ হচ্ছে অন্যদিকে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়ন কর্মী সাপ্তাহিক ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে শনিবার রুহিয়ায় টিএমএসএস অফিস খোলা পাওয়া যায়। সেখানে দেখা যায় উন্নয়ন কর্মীগন ঋণ আদায় এবং ঋণ প্রদান কর্মসূচী প্রতিদিনের ন্যায় অব্যাহত ছিল।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটির দিন শনিবারও তাদের কাজ করতে হচ্ছে। এই শাখা ছাড়াও বিভিন্ন শাখার উন্নয়ন কর্মীগন সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার ছুটির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। জোলাল ম্যানেজার ফোনে বলেন কাজের চাপ থাকার জন্য আপাতত শনিবারও কাজ করতে হবে, কিন্তু সরজমিনে অফিসের সাথে কথার কোন মিল পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক উন্নয়ন কর্মী গনের সঙ্গে কথা হলে তারা জানান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী নিজেদের অনিচ্ছা সত্ত্বেও শনিবার তাদের কাজ করতে হচ্ছে। আবার টার্গেট দেওয়া এবং বকেয়া টাকা উত্তোলনের জন্য চাপ দেওয়া হয়। এতে করে সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও ছুটি কাটাতে পারছেন না।

তারা আরও জানান, সপ্তাহে দুই দিন ছুটি পেলে বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করা যায়। বাড়িতে গেলে নতুন করে কাজের স্পৃহা পাওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও ছুটির দিনে কাজ করতে হচ্ছে। এটা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে টিএমএসএসের পঞ্চগড় জোনের জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, আমাদের অফিসের কার্যক্রম ৯০% বন্ধ। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় শতভাগ কার্যক্রম চলমান রহিয়াছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারী নিয়ম নীতি না মেনে শনিবারও অফিস পরিচালনা করছে টিএমএসএস!

আপডেট সময় : ০৩:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২