রাণীশংকৈলে সবজির মাঠ দিবস পালিত!
- আপডেট সময় : ০৮:০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২ ২০২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে সবজির মাঠ দিবস পালিত!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে সবজির মাঠ দিবস পালিত! ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে সবজি( ফুলকপি) চাষ নিয়ে চাষীদেরকে সাথে নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার (৩রা অক্টোবর) বিকালে উপজেলার ধর্মগড় ইউপি`র লক্ষীর হাট দক্ষিণ পাড়ার সবজির মাঠে দিনাজপুর এ, আর মালিক সিটের আয়োজনে এই মাঠ দিবস কর্মসূচি পালিত হয়।
স্থানীয় কৃষক আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাবের আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেলস ম্যানেজার শহিদুল ইসলাম, কো অর্ডিনেটর পরিতোষ কুমার গোস্বামী, আর এন্ড ডি ম্যানেজার কৃষিবিদ ডক্টর আকিক বিন জাবের, কৃষি উপসহকারী কর্মকর্তা রোউসুল আজম পলাশ।
এ সময় স্থানীয় সবজির চাষের ব্যাপক সফলতার পেয়েছেন বলে চাষিরা বলেন কিরণ জাতের হাইব্রিড ফুলকপি ৪৮ থেকে ৫০ দিনের মধ্যে হারভেস্টিং করার কারণে এই সবজি চাষের প্রতি চাষিরা ব্যাপক আগ্রহ প্রকাশ করেন এবং স্বল্প সময়ের মধ্যে বাজার করতে পারায় অনেক লাভবান হচ্ছেন বলে চাষীরা। এ বিষয়ে কয়েক জন চাষী বলেন, কিরণ হাইব্রিড জাতের ফুলকপি এই অঞ্চলের মানুষ চাষ করে লাভবান হচ্ছে এবং অন্যান্য বীজের তুলনায় টেকসই হওয়ায় চাষিরা কিরণ জাতের হাইব্রিড ফুলকপি চাষে আগ্রহ বাড়াচ্ছে।
আকিক বিন জাবের ম্যানেজার আর এন্ড ডি দিনাজপুর বলেন, আমরা কৃষকের লাভের দিক চিন্তা করে কিরন জাতের ফুলকপি`র বীজ বিক্রি করে থাকি।এই কপি আগাম জাতের হওয়ায় কৃষকরা অনেক লাভবান হচ্ছে।এ মাঠ দিবস অনুষ্ঠানে এলাকার প্রায় কয়েক শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
এই জাতের বীজ নেকমরদ বাজারে মেসার্স রাইহান বীজ ভান্ডারে পাওয়া যায় বলে জানান বীজ ব্যবসায়ী।




















