বাঘায় বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই!
- আপডেট সময় : ০২:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২ ৩৫৬ বার পড়া হয়েছে

বাঘায় বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই!
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বাঘায় বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই! রাজশাহীর বাঘায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই আবদুস সামাদ (৭০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার জোতকাদিরপুর গ্রামে।
স্থানীয়রা জানান, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মৃত ছইর উদ্দিন মণ্ডলের বড় ছেলে আবদুস সামাদ ও ছোট ছেলে বেলাল উদ্দিনের মধ্যে পৈতৃক জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। জমি সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই বেলাল উদ্দিন উত্তেজিত হয়ে বড় ভাই আবসুদ সামাদকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেলে দতন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















