ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

বাগমারার গোডাউনে মিলল ২০ হাজার লিটার সয়াবিন তেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২ ২৬৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারার গোডাউনে মিলল ২০ হাজার লিটার সয়াবিন তেল

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বাগমারার গোডাউনে মিলল ২০ হাজার লিটার সয়াবিন তেল। রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্য তেল সয়াবিন জব্দ করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তেল গোডাউনের মালিক ব্যবসায়ী সপন সাজিকে।

সোমবার (৯ মে) রাত সাড়ে ৭টার দিকে পুলিশ এ অভিযান চালায়। জব্দ তেলের মধ্যে ১৯ হাজার ৩৮০ লিটার সোয়াবিন ও ১ হাজার ২০ লিটার সরিষার তেল বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, তাহেরপুর বাজারে একটি সরকারি গোডাউন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা সেটি ভাড়া নিয়ে ব্যবহার করে। ওই গোডাউনে টিসিবির পণ্য থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে ১০০ ড্রাম তেল পাওয়া যায়। ইফতে খায়ের আলম বলেন, ১০০ ড্রাম তেলের মধ্যে ৯৫ ড্রামে রয়েছে সোয়াবিন তেল। প্রতি ড্রামে তেল রয়েছে ২০৪ লিটার। সে হিসেবে সোয়াবিন তেল রয়েছে ১৯ হাজার ৩৮০ লিটার। আর পাঁচ ড্রামে রয়েছে এক হাজার ২০ লিটার সরিষার তেল।

তিনি বলেন, অভিযানের সময় এর মালিক সপন সাজিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তার গোডাউন সিল করে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, পুঠিয়া সার্কেল সহকারি পুলিশ সুপার অলক বিশ্বাস, বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারার গোডাউনে মিলল ২০ হাজার লিটার সয়াবিন তেল

আপডেট সময় : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২