রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির রাজস্থলীতে বিক্রির সময় আব্দুল সাত্তার (৪০) নামে এক ব্যক্তিকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় ইসলামপুর যুব সমাজ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর বাজারে গাঁজার খুচরা ক্রেতাদের কাছে বিক্রির সময় তাকে আটক করা হয় বলে স্থানীয়রা জানান। পরে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে।
আটকের পর ইসলামপুর যুব সমাজ প্রথমে আব্দুল সাত্তারকে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে নিয়ে যায়। পরে ক্যাম্প কর্তৃপক্ষ তাকে গাঁজাসহ বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।
ইসলামপুর যুব সমাজের মো. বাদশা মামুন অভিযোগ করে বলেন, আব্দুল সাত্তার দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। এতে এলাকার অনেক যুবক মাদকে আসক্ত হয়ে পড়ছে। ভবিষ্যতে তিনি যেন এলাকায় মাদক ব্যবসা করতে না পারেন, সে জন্য তাকে সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, স্থানীয়দের সহযোগিতায় মাদক ব্যবসায়ী আব্দুল সাত্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্তণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।














