ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

সিংড়ায় মহিষবোঝাই ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে

singra road accident news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় মহিষবোঝাই ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনা; ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু

নাটোরের সিংড়ায় মহিষ বহনকারী শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চামারি ইউনিয়নের সোনাপুর এলাকার জামালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের বহুত আলীর ছেলে শহীদ হোসেন এবং একই গ্রামের আছের উদ্দিনের ছেলে আব্দুল রশিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শহীদ হোসেন ও আব্দুল রশিদ রাজশাহীর সিটি হাট থেকে মহিষ কিনে শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটিতে করে নিজ এলাকায় ফিরছিলেন। রাত ৯টার দিকে সিংড়া উপজেলার সোনাপুর এলাকার জামালের মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভুটভুটিটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল রশিদের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত শহীদ হোসেনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

July 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় মহিষবোঝাই ভুটভুটি উল্টে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০২:২১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬