ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে: শফিকুর রহমান মোহনপুরে ‘হয়রানি ও অসামাজিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মানববন্ধন নাটোরে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন সাবেক পৌর মেয়র প্রার্থী আল মামুন বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় একই বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা; জব্দ ১৩২ বস্তা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা বাগাতিপাড়ায় পানির সংকটে পাট জাগ, পুকুর ভাড়া বিঘাপ্রতি ২ হাজার টাকা লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে

Natore news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু

নাটোর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত মা ও শিশু সদনে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালের জানালার কাঁচ ভাঙচুর ও এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, সকাল ৭টার দিকে প্রসূতি রুমি বেগমকে মা ও শিশু সদনে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে তিনি একটি সন্তানের জন্ম দেন। তবে জন্মের কিছুক্ষণ পর নবজাতকটির মৃত্যু হয়। নিহত নবজাতকটি নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক বাবু হোসেন ও রুমি বেগম দম্পতির প্রথম সন্তান। ডেলিভারির সময় হাসপাতালের কর্মী ইতি রানী মণ্ডল দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

নবজাতকের মৃত্যুর পর চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করেন। এ সময় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনাও ঘটে।

এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের ভাষ্য, ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু

আপডেট সময় : ১১:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬