ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

দুধ বিক্রির টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযান, লুটের কিছু টাকা ও মোবাইলও জব্দ

রাজশাহী নগরীর বেলপুকুর থানায় আলোচিত দস্যুতা মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। একই অভিযানে গ্রেপ্তার দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় মোটরসাইকেলটি। এর আগে লুণ্ঠিত টাকার একটি অংশ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে পাবনা ডেইরি ফার্মের কর্মচারী মো. মাসুদ রানা প্রায় ২ হাজার লিটার শীতলকৃত দুধ নিয়ে পাবনা থেকে রাজশাহীর সপুরা সেলস সেন্টারে আসেন। দুধ আনলোড শেষে তিনি সেন্টার ম্যানেজারের কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা গ্রহণ করেন। পরে তিনি ওই টাকা লরির চালকের আসনের পেছনে রেখে গন্তব্যে রওনা দেন।

একই দিন দুপুর আড়াইটার দিকে বেলপুকুর থানার উত্তর কাজীরপাড়া এলাকায় পৌঁছালে রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের একটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার লরি গতিরোধ করে। তারা লরির জানালার কাঁচ ভেঙে চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে লরিতে থাকা টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর বেলপুকুর থানায় মামলা দায়ের হলে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে তদন্ত শুরু হয়। গোয়েন্দা তথ্য, প্রযুক্তিগত বিশ্লেষণ ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আব্দুর রহমান ওরফে ডাবলু (৩৫) এবং আবু সাদাত মো. সায়েম ওরফে মিলন (৪৮)।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত টাকার মধ্যে ৩৩ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আরএমপি জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬