ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ

নাটোরের সিংড়ায় নিখোঁজের ২২ দিন পর মরিয়ম বেগম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া বন্দরবাজার এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম বেগম ওই এলাকার বাসিন্দা মোজাহার আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডোবার কচুরিপানার মধ্যে একটি বস্তা কুকুর টানাটানি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা বস্তার মুখ খুলে ভেতরে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা মরদেহটি নিখোঁজ মরিয়ম বেগমের বলে শনাক্ত করেন।

তিনি আরও জানান, গত ২৬ মে মরিয়ম বেগমের মেয়ে মর্জিনা বেগম তার মায়ের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, মরিয়ম বেগম বাড়ি থেকে বন্দরবাজারে যাওয়ার পর আর ফিরে আসেননি।

ওসি জানান, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগের দিন (২৫ মে) মরিয়ম বেগমের সঙ্গে তার ছেলে শহিদুল ইসলাম ও পুত্রবধূ খোদেজা বেগমের পারিবারিক বিরোধ হয়। এ সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে রাখা হয়েছিল।”
এ ঘটনায় মরিয়ম বেগমের ছেলে শহিদুল ইসলাম ও পুত্রবধূ খোদেজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বিলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ

আপডেট সময় : ০৮:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬