ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ ৪৫ বছর বয়সী ব্যক্তি আটক শিবগঞ্জ সীমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ তরুণ আটক শ্রীবরদীর বাবলাকোনা সীমান্তে ৮ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১

নওগাঁর রাণীনগরে থানা পুলিশের উপর হামলা মারধর ও লাঞ্চনার ঘটনায় দায়েরকৃত মামলায় রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক রিফাত হোসেন উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে।

এর আগে গত ২১ মে রাতে উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেললাইন এলাকায় থানা পুলিশের এসআই রতন কুমার সরকার ও এএসআই ওবাইদুর রহমান বিশেষ অভিযানে গিয়ে হামলা, মারধর ও লাঞ্চনার শিকার হন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলায় চুরি, ছিনতাই ও মাদক রোধে গত ২১ মে রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেললাইন এলাকায় থানা পুলিশের এসআই রতন ও এএসআই ওবাইদুর টহল জোরদার করতে এবং বিশেষ অভিযানে যান। সেখানে নির্ঝণ স্থানে দুই যুবক অবস্থান করায় তাদের পরিচয় জানতে চায় পুলিশ। এরপর বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের আশিক নামে এক যুবককে সন্দেহ হলে পুলিশ তাকে নাম ঠিকানা জিজ্ঞেস করে। এ সময় আশিক ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে লোকজন ডেকে এনে ১২ থেকে ১৫ জন মিলে এসআই রতন ও এএসআই ওবাইদুরের উপর হামলা চালিয়ে মারধর ও লাঞ্চনা করেন। এ ঘটনায় ওই রাতেই থানা পুলিশের পক্ষ থেকে এজাহারনামীয় ৩ জন ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার তদন্তে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রতিয়মান হওয়ায় যুবক রিফাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

June 6, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে পুলিশের উপর হামলা মারধরের ঘটনায় গ্রেফতার ১

আপডেট সময় : ০৭:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬