ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার

লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৯৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে আশিক (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার অর্জুনপুর ইউনিয়নের পাটিকাবাড়ি পশ্চিমপাড়া এলাকার ২১৩ নম্বর রেলওয়ে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশিক উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মোহাম্মদ মহসিনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় বাসিন্দা আফতাব হোসেন জমিতে যাওয়ার পথে মরদেহটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে অবহিত করে। পরে ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই আশুতোষ কুমার ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬