ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের মালিকানাধীন “আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র” (প্রস্তাবিত) মাঠে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান আলহাজ মো. ছালেহ আহাম্মেদের সভাপতিত্বে এবং সিইও শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান এবং জেলা ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন (টগর)। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খান, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন এবং ঝিনাইগাতী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মাসুদ হাসান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ, অতিথিদের বক্তব্য, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন এবং সদস্যদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড বৃহত্তর ময়মনসিংহ বিভাগের অন্যতম বৃহৎ আর্থিক সমবায় প্রতিষ্ঠান। বর্তমানে এ প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা প্রায় ৬ হাজার এবং মূলধনের পরিমাণ প্রায় ৫২ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬