ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে এরিয়া ম্যানেজারের টাকা ছিনতাই সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম আর নেই! চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১ ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল নিয়ে দেশব্যাপী প্রচারণা শুরু শিবগঞ্জ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে ধ/র্ষণ মামলার প্রধান আসামিসহ দুই পলাতক গ্রেপ্তার দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু

পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা

কম খরচে বেশি ফলনের সম্ভাবনা; আগামী মৌসুমে ব্রি ধান-১০৮ চাষ বাড়ানোর আগ্রহ কৃষকদের

রাজশাহীর পুঠিয়ায় উচ্চ ফলনশীল ব্রি ধান-১০৮ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন কৃষকেরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধোপাপাড়া চকপলাশী এলাকার একটি কৃষি মাঠে অনুষ্ঠিত হয়েছে ফসল কর্তন ও মাঠ দিবস। কৃষকদের দাবি, কম খরচে বেশি ফলন মিললে আগামী মৌসুমে এই জাতের ধান চাষ আরও বাড়বে।

পার্টনার প্রকল্প ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক ও শতাধিক কৃষক। মাঠেই ধান কেটে ফলন পর্যবেক্ষণ করা হয়। সেই দৃশ্য ঘিরে কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, “ব্রি ধান-১০৮ রোগবালাই তুলনামূলক কম হয় এবং ফলনও অনেক ভালো। সঠিক পরিচর্যা করলে প্রতি বিঘায় ৩৩ থেকে ৩৫ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনা হক এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাস। তাঁরা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

স্থানীয় কৃষকদের একাংশের বক্তব্য, উৎপাদন খরচ কম হওয়ায় এই ধান চাষে লাভের সম্ভাবনা বেশি। কৃষক আমিনুল ইসলাম ডালিম বলেন, “এবার ফলন দেখে আমরা আশাবাদী। আগামীতে আরও বেশি জমিতে এই ধান চাষ করতে চাই।”

কৃষি বিভাগের কর্মকর্তাদের আশা, ব্রি ধান-১০৮ আগামী দিনে অঞ্চলের কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং ধান উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

May 14, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা

আপডেট সময় : ১১:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬