ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

বাউয়েট, কাদিরাবাদ:
  • আপডেট সময় : ০৭:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

র‌্যালি, বৃক্ষরোপণ, গ্রাজুয়েশন ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল ক্যাম্পাস

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে র‌্যালি, বৃক্ষরোপণ, গ্রাজুয়েশন ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাজীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। বাউয়েটের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে বলে আমি আশাবাদী।”

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এর আগে গত ১২ মে আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম কবির হোসেইন–এর সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া ১৩ মে বাউয়েট কালচারাল ক্লাব এবং সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত, নৃত্য ও পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

আপডেট সময় : ০৭:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬